প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশের সেই জুয়ার আসর গতকাল রোববার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন। আদালতের উপস্থিতি টের পেয়ে ওই জুয়ার আসরের আয়োজক জসিম উদ্দিন, রমজান ও ফারুক হোসেন পালিয়ে যান। ইউএনও আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুরের হরিণাচালা এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে ওই জুয়ার আসর চলছিল। এ নিয়ে গত ২ নভেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।