জুয়েলারি শিল্প রক্ষায় শুল্ক কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়েলারি শিল্পকে রক্ষার জন্য শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নীতিনির্ধারকের সুচিন্তার অভাবে জুয়েলার্স শিল্পের ওপর বিভিন্ন সময় বিভিন্ন মত চাপিয়ে দেওয়া হয়। এ কারণে জুয়েলারি ব্যবসায়ীরা আজ অসহায় ও ব্যবসা-বাণিজ্য নিয়ে দিশেহারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে জুয়েলারি ব্যবসার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ, ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক বৃদ্ধি ও কর বাড়ানোর কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ৩০ বছরের মধ্যে স্বর্ণালংকার বিক্রি কমে ১০ শতাংশে নেমে এসেছে।
জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি মৃনাল কান্তি ধর ও সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুজিত বরণ ধর, প্রকাশ ধর, নিরঞ্জন কর্মকার, প্রদীপ গুহ, মিলন ধর, কামাল পাশা প্রমুখ।