প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের নিয়ে আজ বৃহস্পতিবার জুরাইন কবরস্থানে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। নিখোঁজ শ্রমিকদের সন্ধান চেয়ে তারা বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবে।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কর্মসূচির কথা জানায়।