জুরাইন কবরস্থানে তাজরীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের স্মরণে তাঁদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন। আজ রোববার দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল এবং জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

গত বছরের ২৪ জানুয়ারি আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে আগুন লাগলে কমপক্ষে ১১১ জন নিহত হন। এর মধ্যে পরিচয় শনাক্ত না হওয়া ৫৩ জনের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

জুরাইন কবরস্থানে ফুল দেওয়ার সময় শ্রমিকনেতারা তাজরীন ট্র্যাজেডিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। তাঁরা বলেন, এটাকে দুর্ঘটনা বা নাশকতা হিসেবে চিহ্নিত করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।