জুরাইনে খেয়ালীর প্রতিষ্ঠাবার্ষিকীতে পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুরাইনের মুরাদপুরে গতকাল খেয়ালী নাট্যগোষ্ঠীর পথনাট্য উৎসবে পরিবেশিত পতাকা নাটকের একটি দৃশ্য  l ছবি: প্রথম আলো
জুরাইনের মুরাদপুরে গতকাল খেয়ালী নাট্যগোষ্ঠীর পথনাট্য উৎসবে পরিবেশিত পতাকা নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

মহান মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খান স্মরণে রাজধানীর জুরাইনে প্রতিষ্ঠিত হয়েছে খেয়ালী নাট্যগোষ্ঠী। এ দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনের পথনাট্যোৎসব।
জুরাইন এলাকার মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার ‘কাঙাল কবীর ষষ্ঠ পথনাট্যোৎসব’ শিরোনামে এ আয়োজনের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আয়োজক সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাট্যকার এ কে এ কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, খেয়ালীর প্রধান পৃষ্ঠপোষক আহম্মেদ আলী প্রমুখ।
‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগানে আয়োজিত উৎসবের উদ্বোধনী দিনে গতকাল শুরুতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন খেয়ালীর শিল্পীরা। আয়োজক ছাড়াও গতকাল প্রথম দিন নাটক পরিবেশন করে চন্দ্রকলা থিয়েটার যদি কিছু মনে না করেন, রঙ্গপীঠ খেয়া পাড়ের মাঝি এবং নাট্যদল (টিএসসি) পরিবেশন করে পতাকা।
আজ একই স্থানে উৎসবের দ্বিতীয় দিন পরিবেশিত হবে ছয়টি নাটক। বিকেল চারটায় সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।