জুরাইনে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে সমর্থ বেগম (৫০) নামের এক নারীকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে নতুন জুরাইনের ৬৮/১ নম্বর বাসায় ওই নারীর সঙ্গে অচেতন অবস্থায় তাঁর স্বামী নূরুল ইসলামকে (৬৫) পাওয়া যায়।
নূরুল ইসলাম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এই দম্পতির স্বজন মনির হোসেন জানান, ওই বাসার তিনতলা বাড়িতে সমর্থ ও তাঁর স্বামী একা থাকতেন। নিচতলায় আবদুর রাজ্জাক নামের একজনকে ভাড়া দেওয়া হয়েছিল। আজ সকালে তিনি ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সমর্থ বেগমের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মনির চিকিত্সক নিয়ে এলে সমর্থকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে ভাড়াটিয়া রাজ্জাককে পাওয়া যাচ্ছে না।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।