জুরাইনে বাসায় আগুন, দুই শিশুসহ দগ্ধ ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনের মুরাদপুরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে মুরাদপুরের আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে সরকারবাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন সালিম (৫৫), নয়ন (৯) ও হাসান (৯)।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলার সঙ্গের পাইপ লিক হয়ে এ ঘটনা ঘটেছে। তবে দগ্ধ তিনজন একই পরিবারের কি না, তা এখনো জানা যায়নি।