জুরাইনে মারধর ও পিটুনিতে দুই সহোদর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনের কুসুমবাগে গতকাল রোববার বিকেলে দুই সহোদরকে মারধর ও পিটিয়ে আহত করা হয়েছে। ওই দুজন হলেন রুবেল (২৪) ও তাঁর ছোট ভাই সোহেল (২২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন রুবেল ও সোহেল জানান, তাঁরা কুসুমবাগের একটি তারকাটা কারখানার শ্রমিক। বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানার সামনে শাহ আলম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলম ও তাঁর লোকজন তাঁদের কিল, ঘুষি মারেন এবং পেটান। ঘুষিতে রুবেলের একটি দাঁত ভেঙে গেছে বলে দুই সহোদর অভিযোগ করেন।