জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে গতকাল শুক্রবার দিনেদুপুরে সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধাচরণ করায় তাঁর ওপর এ হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।কদমতলী থানার অপারেশনস অফিসার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, জাহাঙ্গীর আলম পূর্ব জুরাইনের নোয়াখালীপট্টি এলাকার ৩৫৬ নম্বর বাড়িতে থাকেন। গতকাল দুপুর দুইটার দিকে বাড়ি ফেরার পথে জুরাইন খালপাড়ে তিন-চারজন সন্ত্রাসী জাহাঙ্গীরকে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর মাথার বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।