ঢাকায় স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার জুরাইন এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রী ও তাঁদের এক ছেলেশিশু দগ্ধ হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী, প্রতিবেশী ও হাসপাতাল সূত্রের ভাষ্য, গ্যাস লাইন থেকে সৃষ্ট বিস্ফোরণের আগুনে এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন খোরশেদ আলম (৪৫), তাঁর স্ত্রী জহুরা বেগম (৩৫) ও তাঁদের ছেলেশিশু রিফাত হোসেন (৬)।
দগ্ধ তিনজনকে আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।