জুরাছড়িতে অপহরণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কমলেশ্বর চাকমা ওরফে ছাদি (৩৫) নামের এক ব্যক্তিকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সমর্থক জনসংহতি সমিতি ও চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ওই ঘটনায় জড়িত বলে পরস্পরকে দায়ী করেছে। অবশ্য পুলিশের কাছে কেউ অভিযোগ বা মামলা করেনি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জুরাছড়ি সদর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় আট কিলোমিটার দূরে লুলংছড়ি গ্রামের কমলেশ্বর চাকমা ওরফে ছাদি তাঁর স্ত্রীকে নিয়ে বেত সংগ্রহের জন্য পার্শ্ববর্তী বনে যান। এ সময় তাঁকে অপহরণের পর হত্যা করা হয়। জনসংহতি সমিতির স্থানীয় নেতা অমর ধন চাকমা মুঠোফোনে জানান, একদল সশস্ত্র ব্যক্তি কমলেশ্বরকে অপহরণের পর ভিতর বালুখালী এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।