জুরাছড়িতে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোপাল চাকমাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই বরুণ চাকমা বাদী হয়ে গতকাল সোমবার সকালে জুরাছড়ি থানায় এ মামলা করেন।জুরাছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল চাকমাকে (৩০) গত রোববার রাত আটটার দিকে তাঁর বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাধা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে আছি। বুঝতে পারছি না, রাজনীতিক দ্বন্দ্ব না নির্বাচনের জেরে গোপাল খুন হয়েছেন।’জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।