জুরাছড়িতে এক ইউপি সদস্য নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের এক সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পার্বত্য শান্তিচুক্তির সমর্থক ও বিরোধীরা পরস্পরের বিরুদ্ধে তাঁকে অপহরণ করার অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুরাছড়ি সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য রবিচন্দ্র চাকমা (৪৭) ইউপির কার্যালয় থেকে বুধবার রাতে নিখোঁজ হন। তিনি নিরাপত্তাহীনতার কারণে কয়েক মাস আগে সাত কিলোমিটার দূরের নিজ গ্রাম তাংশি ছেড়ে উপজেলা সদরের ইউপি কার্যালয়ে এসে বসবাস শুরু করেন। গতকাল শনিবার রবিচন্দ্রের পুত্রবধূ বাসন্তী চাকমা গ্রাম থেকে জুরাছড়ি সদরে এসে নিশ্চিত করেন তিনি (রবিচন্দ্র) গ্রামে যাননি।সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামলকান্তি চাকমা জানান, নিখোঁজ রবিচন্দ্র তাঁকে কয়েকবার নিরাপত্তাহীনতার কথা বলেছেন। তবে কারা তাঁকে হুমকি দিচ্ছে তা তিনি বলতে পারেননি। ইউপিডিএফ জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা অভিযোগ করেন, পার্বত্য শান্তিচুক্তির সমর্থকেরা রবিচন্দ্রকে অপহরণ করেছে।