জুরাছড়িতে ডায়রিয়ার প্রাদুর্ভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। রোগীদের অধিকাংশই শিশু।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্য সহকারী বিজয় চাকমা জানান, সপ্তাহ খানেক আগে বিভিন্ন গ্রামে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে। গত দুই দিনে আক্রান্তের হার বেড়ে যায়। এ পর্যন্ত দেড় শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে উল্লেখ করে তিনি জানান, ঠান্ডাজনিত কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে মনে হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিভিন্ন গ্রামে লোকজনের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।