জুরাছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গতকাল শুক্রবার দুই ব্যক্তিকে জনসংহতি সমিতির সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দাবি করেছে, অপহূত ব্যক্তিরা তাদের সমর্থক। অপহূত ব্যক্তিরা হলেন জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য লুলংছড়ি পশ্চিমপাড়ার চিগোন মরত চাকমা (৪৫) ও একই গ্রামের প্রতিময় চাকমা (৩৮)।