জুরাছড়িতে শিশু ধর্ষণের শিকার
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ১২ বছরের এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে শুক্রবার রাতে বান্ধবীসহ পাশের বৌদ্ধবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠানে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়। ঘটনার ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় ছয়জন আদিবাসী যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তাঁরা হলেন, অমিয় চাকমা (২৩), রয় চাকমা (২৩), প্রমোদ চাকমা (১৮), সুখীরায় চাকমা (২৩), বাতুল চাকমা (১৮)। অপর একজনের নাম জানা যায়নি। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন রাতে ছিল সুবলং শাখা বনবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠানের প্রথম দিন। রাত ১০টার দিকে বান্ধবীসহ সেখানে যাওয়ার পথে একদল উচ্ছৃঙ্খল যুবক শিশুটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।