জুলফিকার চৌধুরী ওএফএর চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশনের (ওএফএ) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচন গত শুক্রবার ডিওএইচএস বারিধারা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্যালকন সিকিউরিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) জুলফিকার এইচ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চিটাগং পোর্ট অথরিটি হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সারওয়ার আহমেদ ভাইস চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাউদ্দিন যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। জুয়েলিং ফার্মা বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশতিয়াক আহমেদ তাহের কোষাধ্যক্ষ, বিআইএএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাঈম আহমেদ প্রচারণা ও দপ্তর সম্পাদক এবং এআইইউবির এমএসসিএস শিক্ষার্থী ইমরানুল কবির চৌধুরী সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।