জুলফিকার জামিনে মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালসরা দরবারের দুই কোটি টাকা লুটের ঘটনায় র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদার গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিন আদেশ মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পৌঁছালে তাঁকে বিকেলে মুক্তি দেওয়া হয়। আদালত সূত্র জানায়, ১৭ জুন হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী মো. এজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুলফিকার আলীর জামিন মঞ্জুর করেন। তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, জামিনে মুক্তি পাওয়ার কারণে জুলফিকার আলীর তৃতীয় দফা রিমান্ডের আবেদনের শুনানি আগামী রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে আর হচ্ছে না। তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করার পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে ওই দিন তাঁকে বিচারিক হাকিমের আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।