জুলাইয়ে সারা দেশে ৭০ জন নারী ও কন্যাশিশু খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুলাই মাসে সারা দেশে ৭০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ সময় ৮০ জন ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। গত জুলাই মাসে ৩৭০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক না দেওয়ায় এঁদের মধ্যে ১৫ জনকে হত্যা করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে ২৮ জন আত্মহত্যা করেছেন। ১৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।