প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ গত জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১২ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ওই মাসে প্রবাসী আয় ১১ শতাংশ বেড়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি আগস্ট মাসেও প্রবাসী আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে প্রবাসী আয় হয় ১ হাজার ৩০০ কোটি ডলার। সিনহুয়া