জুলাইয়ের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে দেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এ সরকার বিগত ১৫ মাস দেশ পরিচালনায় সফলতা দেখালেও বিদ্যুতের ক্ষেত্রে সফল নয়, তা সত্য। তবে আমরা ধীরগতিতে এগোলেও কাজ করতে চাই পরিকল্পিতভাবে।’ গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জের সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, সিলেট বিভাগ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এ অবস্থার পরিবর্তনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় বক্তব্য দেন সিরাজুল হক চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, আলমগীর ভুইয়া, আকবর হোসেন, সজিব আলী, শরীফ উল্লাহ, সেলিম চৌধুরী, মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।পরে মন্ত্রী হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্বালানি ছাড়া শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব নয়, এটা সত্য। তবে জ্বালানি উৎপাদন ও সঞ্চালনে সময়ের প্রয়োজন। এ জন্য ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।