জুড়ী, কুলাউড়া ও বড়লেখা বিদ্যুৎ-বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোড়ো বাতাসে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল শনিবার ভোর থেকে রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ ছিল না। এতে প্রায় ৩০ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ বিভাগ জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঝোড়ো বাতাসে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া ৪৫ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এতে কুলাউড়াসহ আশপাশের জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।
বিউবোর কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া লাইনটি হাওর ও টিলার ওপর দিয়ে টানানো। ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।