জুড়ীতে অগ্নিদগ্ধ হয়ে যুক্তরাষ্ট্র-প্রবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব শিলুয়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আশফাক আহমদ (৪৩) নামের এক যুক্তরাষ্ট্র-প্রবাসীর মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, টুটুল স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন। মাস দুয়েক আগে তিনি একা দেশে আসেন। মাছ চাষ ও গবাদিপশুর খামার করার উদ্দেশ্যে পরিবারের বাসা থেকে কিছুটা দূরে পূর্ব শিলুয়ায় বাড়িতে টুটুল একা থাকতেন। কুলাউড়ার বাসা থেকে তাঁর জন্য খাবার পাঠানো হতো।