জুড়ীতে এক হাজার ৮০০টি বাঁশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের চেষ্টাকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়েছে। বন বিভাগ ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে জুড়ী-১ রেঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বাঁশগুলো জব্দ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চোঙাবাড়ি সংরক্ষিত বাঁশমহাল থেকে বনদস্যুরা অবাধে মাকাল ও খাং জাতের ওই বাঁশগুলো কেটে পাশের জুড়ী নদী পাড়ি দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালায়। একপর্যায়ে গোপন সূত্রে খবর পেয়ে বনদস্যুদের ধাওয়া করা হয়। এ সময় বাঁশ ফেলে রেখে বনদস্যুরা চম্পট দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, জব্দ করা বাঁশের মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।