জুড়ীতে গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-সংযোগের দাবিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে সমাবেশ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে মো. চুনু মিয়ার সভাপতিত্বে সমাবেশটি শুরু হয়।সমাবেশে বক্তারা বলেন, কুলাউড়া-জুড়ী সড়কের পাশ দিয়ে নতুন করে গ্যাসের পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এতে জুড়ী ও পাশের বড়লেখা উপজেলার জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের গ্রাহকেরা গ্যাসের চাপ বেশি পাবেন। কিন্তু জায়ফরনগরের ভূঁয়াই, মানিকসিংহ, ভোগতেরাসহ আশপাশের এলাকা লোকজন গ্যাস-সুবিধা পাবেন না। তাই তাঁরা এসব এলাকায় গ্যাস-সংযোগের দাবি করেন। নইলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।