জুড়ীতে চিকিৎসা কর্মকর্তাকে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. আবু নোমান সিদ্দিকীকে (৩০) দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আবু নোমান সিদ্দিকীকে তাত্ক্ষণিকভাবে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় এক কলেজছাত্রী (১৭) স্বাস্থ্যকেন্দ্রে যান। এ সময় চিকিৎসক আবু নোমান তাঁকে দোতলার একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ওই ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে উত্তেজিত লোকজন আবু নোমানকে প্রায় এক ঘণ্টা স্বাস্থ্যকেন্দ্রে আটকে রাখেন। খবর পেয়ে স্থানীয় গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।