জুড়ীতে জাল টাকার ব্যবসার অভিযোগে এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মো. সমছু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর বিরুদ্ধে জাল টাকার ব্যবসা করার অভিযোগ রয়েছে। র‌্যাব-৯ সূত্রের ভাষ্যমতে, সমছু মিয়া দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করছেন। র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল কার্যালয়ের একটি দল গতকাল বিকেল পাঁচটার দিকে কালিনগর গ্রামে সমছু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সমছু মিয়ার কাছে জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনজের আহমদ গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে জুড়ী থানায় মামলা হবে।