জুড়ীতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ফাহিমা বেগম (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিমার বাবার নাম মৃত রফিক মিয়া। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে ফাহিমার মা পাশের বাড়িতে বেড়াতে যান। বিকেল পাঁচটার দিকে তিনি (মা) ফিরে দেখেন গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বসতঘরের ছাদের কাঠখণ্ডের সঙ্গে মেয়ের মৃতদেহ ঝুলছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ফাহিমার মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।