জুড়ীতে তিনটি অবৈধ করাতকল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত তিনটি অবৈধ করাতকল গতকাল সোমবার সিলগালা করা হয়েছে। করাতকল বিধিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার নেতৃত্বে ভবানীগঞ্জ বাজারের মঈন উদ্দিন, আবদুল কাইয়ুম ও কমর উদ্দিনের মালিকানাধীন করাতকলে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানের মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সিলগালা করা হয়। এ ছাড়া করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়।অভিযানের সময় অন্যান্যের মধ্যে ছিলেন বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান, বিশেষ টহল বাহিনীর কুলাউড়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধন কুমার রায়, জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার প্রমুখ।গত ১৩ মে প্রথম আলোয় ‘মৌলভীবাজারে অবৈধ করাতকল ৩৭টি!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।