জুড়ীতে দাখিল পরীক্ষার্থী ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শনিবার বিকেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মনোয়ারা বেগম (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ারার বাড়ি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আমির উদ্দিন। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মনোয়ারা এ বছর উপজেলার জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা থেকে চলতি দাখিল পরীক্ষায় অংশ নেয়। গতকাল সকালের দিকে মনোয়ারার মা পার্শ্ববর্তী জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বড় ভাই জুমান মিয়া (২২) বাড়িতে এসে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ ঝুলতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।