জুড়ীতে দুই বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্কুলছাত্রীর আপত্তিকর ছবি মুঠোফোন ও ইন্টারনেটে প্রচারের অভিযোগে মুন্না (১৮) ও তারিক (১৯) নামের দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।মুন্নার বাড়ি সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তাঁর বাবা জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বদরুল আলম ওরফে বলাই। আর তারিকের বাড়ি গোয়ালবাড়ি ইউনিয়নের জালালপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল আজিজ।পুলিশ সূত্রে জানা গেছে, মুন্না বছর খানেক আগে স্থানীয় একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীর মেধাবী ছাত্রীকে (১৫) প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে। এতে মুন্না ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত পয়লা বৈশাখ ছাত্রীটির শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। এ সময় মুন্না পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর আত্মীয় ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের আরেক ছাত্রীর মাধ্যমে বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে নিয়ে একটি প্রাইভেট কারে ওঠান। একপর্যায়ে গাড়িতে আগে থেকে বসা মুন্না জোর করে ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন। গাড়িতে বসে থাকা মুন্নার সহযোগীরা ওই দৃশ্যটি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। প্রায় আধা ঘণ্টা পর ছাত্রীটিকে বাড়ির সামনের সড়কে নামিয়ে দিয়ে বখাটেরা চলে যায়। এর কয়েক দিন পর মুন্না ও তাঁর সহযোগীরা ছাত্রীটির আপত্তিকর ছবি মুঠোফোন ও ইন্টারনেটে প্রচার করে।