জুড়ীতে দুটি চালকল ও গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের কালীবাড়ি সড়ক এলাকার দুটি চালকল ও গুদামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।জানা গেছে, গতকাল সন্ধ্যা প্রায় ছয়টার দিকে বাদশা মিয়ার চালকল ও গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা পাশের শামসুল ইসলামের চালকল ও গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এরই মধ্যে দুটি দোকানের চালকলের যন্ত্রপাতি, প্রায় এক হাজার ধান ও চালের বস্তা এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দুটি দোকানের মালিকেরা দাবি করেছেন।