জুড়ীতে পাখি শিকার ও বিক্রি বন্ধে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে কণ্ঠিনালা নদী থেকে নৌকায় করে হাকালুকি হাওর পাড়ের বিভিন্ন গ্রামে একই ধরনের প্রচারণা চালানো হবে।উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গত কয়েক দিন ধরে হাকালুকি হাওরের বিভিন্ন জলাশয় থেকে পাখি শিকার করে সেগুলো চড়া দামে স্থানীয় হাটবাজারে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে পাখি শিকার ও বিক্রি বন্ধে জনসচেতনতা বাড়াতে এবং লোকজনকে সতর্ক করতে উপজেলা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে।জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা এই প্রচারণা কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন।