জুড়ীতে ফসল ডুবে যাওয়ায় কষ্টে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক আবদুস সোবহান এবার ৩৯ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাঁর পুরো খেত তলিয়ে গেছে। এ দৃশ্য সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাব্দা গ্রামে রোববার এ ঘটনা ঘটে।জানা যায়, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত ছোবহানের খেতের আধাপাকা ধানগাছগুলো ভাসমান ছিল। গতকাল সকালে ওই ধানগাছগুলো পানির নিচে চলে যায়। খবর পেয়ে ছোবহান বাড়ি থেকে ছুটে আসেন। ফসল তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।