জুড়ীতে ব্যতিক্রমী অনুষ্ঠান
প্রধান ও বিশেষ অতিথির আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থী। তাদেরই একজন সভাপতির দায়িত্ব পালন করে। অনুষ্ঠানটি সঞ্চালনাও করে তারা। আর সামনের দর্শকসারিতে ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা। ব্যতিক্রমী এই দৃশ্যটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিশু একাডেমী আয়োজিত ‘শিশু আনন্দ মেলা’ অনুষ্ঠানের। গতকাল সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।প্রথম পর্বের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ভাটেরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শাহ লতিফা আক্তার।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু কায়সার খান, মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, সাংবাদিক সুশীল সেনগুপ্ত, আবদুল মালিক, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।