জুড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার আবদুল কাদির জিলানি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে প্রতিবেশী কাদির শিশুটিকে পাশের গোসলখানায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তাঁর মা ছুটে এলে কাদির পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত সোমবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে কাদিরের বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেন।