জুড়ীতে সংরক্ষিত বনের গাছ কেটে পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে পাচারের সময় গত দুই দিনে ৫১ ঘনফুট কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।জানা যায়, বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল বিট এলাকায় কয়েক দিন ধরে অবৈধভাবে বিভিন্ন জাতের গাছ কাটা চলছে। সেগুলো হাতি দিয়ে পাহাড় থেকে নামিয়ে ট্রাকযোগে পাচার করা হচ্ছে। বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, গত মঙ্গলবার রাতে গাছ কেটে পাচারকালে সাগরনাল বিটের কর্মীরা পাচারকারীদের ধাওয়া করেন। এ সময় পাচারকারীরা ৩০ ঘনফুট কাঠ রেখে পালিয়ে যায়। এ ছাড়া সোমবার বিকেলে লাঠিটিলা সংরক্ষিত বন এলাকা থেকে পিকআপ ভ্যানযোগে পাচারকালে ২১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল বিট কর্মকর্তা মো. আবু ইউছুফ কাঠ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিটের কিছু স্থানে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।