প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও রেলপথে নাশকতার প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল মঙ্গলবার জনসচেতনতামূলক সভা হয়েছে। কুলাউড়া রেলওয়ে পুলিশ এ সভার আয়োজন করে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে রেলওয়ে থানার ওসি রবিউল আজমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কুলাউড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার হরিপদ সরকার, রেলওয়ে থানার এসআই আজহারুল ইসলাম প্রমুখ।