জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল হামিদ ওরফে আবদুলকে (৩৮) গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে সিলেটের কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সিকান্দার আলী জুড়ী থানার পুলিশের সহযোগিতায় রোববার রাত পৌনে ১২টার দিকে শিলুয়া চা-বাগানে অভিযান চালিয়ে বড় লাইন এলাকা থেকে আবদুলকে গ্রেপ্তার করেন।