জুড়ীতে সড়কবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বিভিন্ন সড়কে গতকাল মঙ্গলবার জ্বলে ওঠে কয়েকটি ‘সড়কবাতি’। এই উদ্যোগটি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। সংগঠনটির নাম টাউন ক্লাব। এ উপলক্ষে গতকাল সন্ধ্যা ছয়টায় উপজেলা সদরের শিল্পপার্ক চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, প্রাথমিক পর্যায়ে শহরের ডাকঘর সড়ক, জাঙ্গিরাই চত্বর, ভবানীগঞ্জ বাজার ও বড় মসজিদ সড়কে মোট ৩০টি ‘সড়ক বাতি’ স্থাপন করা হয়েছে। সংগঠনের তহবিল থেকে এসব বাতির বিদ্যুৎ বিলের ব্যয়ভার বহন করা হবে।