জুড়ীতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম হাওর হাকালুকির মাছের অভয়াশ্রম রক্ষা, বিল ইজারা প্রথা বাতিল ও সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পে হাকালুকিকে অন্তর্ভুক্ত করার দাবিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটি গতকাল রোববার মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় উপজেলা পরিষদের প্রবেশ ফটকের সামনে মানববন্ধন শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সভাপতি কিশোর রায় চৌধুরী, এম এ মুজিব, আবদুল লতিফ প্রমুখ।