জুড়ীতে ৩৭টি অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় স্থাপিত ৮৬টি করাতকলের মধ্যে ৩৭টির কোনো অনুমতিপত্র নেই। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে বন বিভাগ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারছে না।বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের করাতকল বিধিমালা অনুযায়ী উপজেলা সদরের এক এবং সংরক্ষিত বনের ১০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে করাতকল স্থাপনের নিয়ম নেই। বিধিমালা কার্যকরের আগে উল্লিখিত এলাকায় কেউ করাতকল স্থাপন করে থাকলে সংশ্লিষ্ট বন কর্মকর্তা মালিককে সেটা সরাতে ১৮০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে চিঠি দেবেন।কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, কুলাউড়ায় ৪৭টির মধ্যে ২১টি করাতকলের অনুমতিপত্র নেই। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, তাঁর এলাকায় আটটি করাতকলের মধ্যে সাতটির অনুমতিপত্র নেই। জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের বন কর্মকর্তা আবদুল করিম জানান, বড়লেখায় ৩১টি করাতকলের মধ্যে নয়টি অনুমোদন ছাড়া চলছে। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারি বিধিমালা উল্লেখ করে অনুমতিপত্রহীন করাতকলের মালিকদের অনেক আগেই তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করতে নোটিশ দেওয়া হয়েছিল। এটা পেয়ে তাঁরা উচ্চ আদালতে রিট করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তাঁদের হয়রানি না করতে নির্দেশ দেন। আদালতের ওই চিঠি ব্যবহার করে মালিকেরা করাতকল চালাচ্ছেন। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে কিছু করার সুযোগ নেই।’ তিনি জানান, ‘অবৈধ করাতগুলোতে সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দু-তিন দিন আগে চিঠি দেওয়া হয়েছে।