জুড়ীর ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের কার্যক্রম অন্যত্র স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ঝুঁকিপূর্ণ’ ভবন থেকে সব কার্যক্রম গত রোববার অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নির্মাণের আড়াই বছরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, এলজিইডির কর্মকর্তাদের পরামর্শে বিদ্যালয়ের কার্যক্রম পাশের কণ্ঠিনালা সেতু এলাকায় টিনশেডের তৈরি অব্যবহূত একটি ঘরে প্রাথমিকভাবে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ফরমুজ আলী নামের এক ব্যক্তি বিনা ভাড়ায় ঘরটি ব্যবহার করতে দিয়েছেন।২০০৮ সালের ১ জানুয়ারি নতুন বিদ্যালয়ের ভবনটি উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে ওই ভবনের এক পাশ প্রায় ১৪ ইঞ্চি দেবে গেলে কর্তৃপক্ষ সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে।