জুড়ীর তিনটি চা-বাগানে ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবি আদায়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ধামাই টি কোম্পানি পরিচালিত ধামাই, শিলঘাট ফাঁড়ি ও আতিয়াবাগ চা-বাগানের শ্রমিক-কর্মচারীরা গত শুক্রবার থেকে গতকাল দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছেন।
শ্রমিক সূত্র জানায়, গত বুধবার শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও রেশন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এ ছাড়া ২০ মাস ধরে শ্রমিকদের ভবিষ্য তহবিলে টাকা জমা হচ্ছে না। এসবের প্রতিকার চেয়ে শ্রমিকেরা শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন। গতকাল বেলা ১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গিয়ে কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। পরে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।
বাগানের ব্যবস্থাপক মালিক নেওয়াজ বলেন, ‘আশা করছি এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’