জুড়ীর নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজ স্কুলছাত্র আবদুল্লাহ্ আল হাদীর (১৪) খোঁজ পাওয়া গেছে। গত বুধবার রাতে চট্টগ্রামের টেকনাফ থেকে স্বজনেরা তাঁকে উদ্ধার করেন।
হাদী উপজেলার কালীনগর গ্রামের বশির আহমদের ছেলে। সে জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ৫ জুন সে নিখোঁজ হয়।
পরিবার সূত্রে জানা গেেছ, হাদী বুধবার বিকেলে টেকনাফের একটি মুঠোফোনের দোকান থেকে তার মায়ের মুঠোফোনে কথা বলে। পরদিন বৃহস্পতিবার তাঁরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে আনেন।