জুড়ীর মেরিট মিশনের ইফতারি বিতরণ
জুড়ী উপজেলার শিক্ষা ও সামাজিক সংগঠন মেরিট মিশন বেলাগাঁও প্রতিদিন ১৫০ জন রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করছে। গত শুক্রবার (৮ মে) থেকে এ মহৎ কর্মসূচি বাস্তবায়ন করছেন সংস্থাটির সদস্যরা। প্রতিদিন প্যাকেটিংসহ যাবতীয় কাজ করে রোজাদারদের বাড়িতে ইফতারি পৌঁছে দিচ্ছেন তাঁরা।
সংস্থার সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসাইন কামাল বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমরা ইফতারি বিতরণের কর্মসূচি শুরু করেছি, যাতে সমাজের অসহায় মানুষ স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইফতার করতে পারেন।’
সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার থেকে প্রতিদিন ইফতারি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। সবার সার্বিক সহযোগিতায় আগামী দিনগুলোতে এই প্রচেষ্টা চলমান থাকবে।’
ইফতারি বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন সহসভাপতি এরশাদ আলী, সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম, সফিক আহমদ, ইমরান আহমদ, সাহাব উদ্দিন, আবুল কালাম, জসীম উদ্দিন, হাবীবুর রহমানসহ অন্য সদস্যরা।