জুড়ীর সেই খালটির পুনঃখননকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কণ্ঠিনালা নদীর সঙ্গে যুক্ত হজরত শাহ খাকী (র.) খালের (সাবেক জিয়া খাল) পুনঃখননের কাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হবিগঞ্জ-মৌলভীবাজার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কাজ হচ্ছে। গতকাল বেলা সাড়ে ১১টায় সদর জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালা সেতুর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার সভাপতিত্বে খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। সাংসদ শাহাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘খালটি পুনঃখনন হওয়ায় হাকালুকি হাওরপারের বোরো ধানের জমিতে সেচসুবিধা পেতে কৃষকদের আর দুর্ভোগ পোহাতে হবে না।’