জুড়ীর সেই প্রতিষ্ঠানে হুইপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন বলেছেন, তাঁকে স্বাগত জানাতে খুদে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর কাজটি শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক নিজের ইচ্ছাতে করেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
তিনি গত রোববার জুড়ী উপজেলা সদরের বেলাগাঁও এলাকায় অবস্থিত শিশু শিক্ষা একাডেমি পরিদর্শন করে এ কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সংবর্ধনা বা এ জাতীয় কোনো কাজে খুদে শিক্ষার্থীদের ব্যবহার বন্ধে সম্প্রতি জারি করা পরিপত্রের ব্যাপারে সতর্ক করে দেন।
শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খোরশেদা বেগম বলেন, পরিপত্রের বিষয়টি ভুলে গিয়ে তিনি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করান।