জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর এলাকায় যাত্রার নামে জুয়া, মাদক বিক্রি ও অশ্লীল নৃত্য প্রদর্শনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে।
বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে প্রগতিশীল ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বিএনপির নেতা কাজী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাসান মাহুমুদ, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন প্রমুখ।