জুয়া ও অশ্লীল নৃত্যের জন্য দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরের তিন ইউনিয়নে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এগুলোর সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়।দণ্ড পাওয়া চারজন হলেন চিলমারী উপজেলার বহরের ভিটা গ্রামের মন্টু মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গণ গ্রামের এরশাদুল হক এবং একই গ্রামের আবদুুর রশিদ। এঁদের মধ্যে মন্টু মিয়াকে এক মাসের কারাদণ্ড ও বাকি দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আলম তাঁদের এ দণ্ড দেন। ইউএনও জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে দুইটা পর্যন্ত পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের জঙ্গলতলা এলাকা, বজরা ইউনিয়নের বাধের রাস্তাসংলগ্ন এলাকা এবং বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রা, জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যাত্রার প্যান্ডেলের ৫৮টি টিন নিলামে বিক্রি এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।